ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ভারতের পাশাপাশি বাংলাদেশে সরকারি সফরের অংশ হিসেবে আসার পরিকল্পনা করছেন। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যানসার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ এই রাজা। এই সফরটি কূটনৈতিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়াতে ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে। তার সফরের উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি এবং ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করা। এর মধ্যে উল্লেখযোগ্য সফর হবে ব্রিটেনের রাজা ও কুইন কনসর্টের বাংলাদেশে উপস্থিতি।
প্রধানত যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর পরিকল্পিত হতে পারে। তবে নিরাপত্তাজনিত কারণে এ সফরের নির্দিষ্ট সময়সূচি বা বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এর আগে, লন্ডনের বাঙালি সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রমে তার অংশগ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন, যা এই সফরের তাৎপর্য বাড়ায়।

0 Comments